ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে এ সভা শুরু হয় বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

 

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেওয়া হতে পারে।

 

এছাড়া ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও আলোচনায় রয়েছে।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নিয়েছেন।

 

সভা শেষে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে কথা বলবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


   আরও সংবাদ