স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা করা হয়েছে। সভায় সচেতন নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তীর সভাপতিত্ব আলোচনা সভায় সম্প্রতি বিজিবির অভিযানে মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধারের প্রবনতা বৃদ্ধি, ঘনঘন লোক সেডিংয়ের কারণে ইরি-বোরো মৌসুমে ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জনে বাঁধাসহ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাতের কারণে উদ্বেগ প্রকাশ করা হয়।
ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, উপজেলা প্রশাসন, ধামইরহাট থানা এবং বিজি যৌথভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এবং সে হিসেবে কাজও করা হচ্ছে। একারণে সচেতন নাগরিকদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের সহযোগিতা কামনা করা হয়। এসময় ইভটিজিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সন্তোষ প্রকাশ করা হয়
ইউএনও আরও বলেন, উপজেলায় বাল্যবিবাহের প্রবণতা কমে গেলেও এর কারণে বিদ্যালয় থেকে নারী শিক্ষার্থীরা ঝরে পড়ছে। অভিভাবকদের পাশাপাশি জনগন এগিয়ে এলে বাল্যবিবাহ রোধ ও মাদকসহ সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ কারণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পল্লীবিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধিসহ জামাত ও বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।