ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রশ্নপত্র বিতরণে ত্রুটি হলে শাস্তি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬ ১৪:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


প্রশ্নপত্র বিতরণে ত্রুটি হলে শাস্তি

এসএসসি পরীক্ষার দুটি সিলেবাসের প্রশ্নপত্র সাবধানে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

প্রশ্নপত্র বিতরণে ত্রুটি হলে কেন্দ্রসচিব ও কক্ষপ্রত্যবেক্ষক পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কেন্দ্র সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষা ২০২৬ এর দুটি পৃথক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।

অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন ও তার পূর্বের) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

 

নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশন) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দুই ধরনের পরীক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন দুই ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়েছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরীক্ষার্থীদের মাঝে সঠিক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্র বিতরণের পূর্বে প্রশ্নপত্রে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ও প্রশ্নপত্রের কোড যথাযথভাবে যাচাই করে অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।

এ বিষয়ে কোনো ধরনের ভুল বা অসাবধানতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। প্রশ্নপত্র বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকগণকেও বিষয়টি সম্পর্কে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে।

 

প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও কক্ষপ্রত্যবেক্ষক দায়ী থাকবেন এবং পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


   আরও সংবাদ