ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভুট্রাক্ষেত থেকে অটো চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৪ বার


ভুট্রাক্ষেত থেকে অটো চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। জামালপুর ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ(৩০) নামের এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকায় ভুট্রাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশের জরুরি ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত জুয়েল শেখ, মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


   আরও সংবাদ