ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নওগাঁ-২,আসনের সাংসদ এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


নওগাঁ-২,আসনের  সাংসদ  এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক হঠাৎ শারীরিক অসুস্থতা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। 

 

সোমবার (৯ মার্চ) দুপুর বারোটার দিকে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আশীষ কুমার সরকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডা: আশীষ কুমার বলেন, প্রেসার ও গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এমপি মহোদয়কে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তিনি আগের চাইতে সুস্থ এবং ভালো রয়েছেন বলে জানানো হয়।

 


   আরও সংবাদ