ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লক্ষ্মীপুরের কামারহাট বাজারে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


লক্ষ্মীপুরের কামারহাট বাজারে আগুন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাজারের আলিফ স্টোর নামে একটি দোকানে প্রথমে আগুন লাগে৷ 

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, কামারহাট বাজারে বাহার উদ্দিন নামে এক ব্যক্তির দোকানে (আলিফ স্টোর) চুলা মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এতে স্থানীয়দের সহায়তায় রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আহত হন ফায়ার সার্ভিসের এক সদস্য। 

 

আগুনে ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন। 


   আরও সংবাদ