ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৫ বার


যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। একইসঙ্গে দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট প্রকাশ করবে।

এবার দুই ক্যাটাগরি মিলিয়ে মোট ৪৫ হাজার ২শ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে।

পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। 

 

বৃত্তি দুই ধরনের, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ মেধাক্রম নির্ধারণ করা হয়েছে।

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল

এসএমএসের মাধ্যমে:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

 

অনলাইনে:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলেই ফলাফল দেখা যাবে।

রেজাল্ট শিট ডাউনলোডের পদ্ধতি

বৃত্তি পরীক্ষার ফল জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নোটিশ বোর্ড বা মেনু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করতে হবে।

নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলার বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ তালিকা পাওয়া যাবে। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করা যাবে।

 

প্রসঙ্গত, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়।

 


   আরও সংবাদ