ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াত মনোনীত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা ও খাবারের বিশেষ খোঁজ নেন।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে
এমপি এনামুল হক বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যাগুলো রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। হাসপাতালের বাহ্যিক ও ভিতরের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিকতা ও মানবিকতা নিয়ে রোগীদের সেবা দিতে হবে। তিনি আরো বলেন আমাদের এই এলাকা একটি প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য সেবা আরো উন্নত করবো ইনশাআল্লাহ।
দিনের শুরুতে সংসদ সদস্যের আগমন কে ঘিরে হাসপাতালের ডাক্তার, নার্স ও ষ্টার্ফদের সবর উপস্থিতি দেখা গেছে। এমপির আগমনের প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম ও হাসপাতালের ডাক্তার, নার্স গণ।পরে এক সৌজন্য অনুষ্ঠানের আয়োজনে এমপি সার্বিক আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা মো. রেজুয়ান, পৌর শাখার আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কর্মসূচি শেষে পর্যায়ে হাসপাতাল চত্বরে একটি আমগাছ রোপণ করেন এমপি এনামুল হক।
পরে নেতাকর্মীদের নিয়ে ধামইরহাট কাঁচা বাজার ও স্থানীয় মুদি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তিনি প্রতিটি দোকানদারদের অনুরোধ করে বলেন রমাজানে প্রতিটি পণ্য যেন তারা ন্যয্য মূল্যে বিক্রি করেন।