ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফেনীর ৪২৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


ফেনীর ৪২৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে ভোট গণনা চলছে।

 

সকালে ভোটের শুরুতেই ফেনী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী নিজ কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

 

একইভাবে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুও নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ফেনী-২ আসনের ধর্মপুর কেন্দ্রে ঈগল প্রতীকের প্রধান এজেন্টকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে।

 

এছাড়া ফরহাদনগরে জামায়াতের এক কর্মীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ফেনী-৩ আসনের কয়েকটি কেন্দ্রে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়।

 

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।

 

নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার ভিডিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।


   আরও সংবাদ