ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪৬ দিনের ছুটি পাচ্ছে দেশের সব মাদ্রাসা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


৪৬ দিনের ছুটি পাচ্ছে দেশের সব মাদ্রাসা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটি থেকেই শুরু হবে মাদ্রাসায় টানা ৪৬ দিনের ছুটি। গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার।

এরপর ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদ-উল-ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।

 

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এ ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।


   আরও সংবাদ