ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫ ১৫:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৬ বার


অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

ভূমিকম্পের পর ভবন পর্যবেক্ষণ ও মেরামতের জন্য দুই সপ্তাহ বন্ধ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ছুটির মধ্যেই অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল ৩০ নভেম্বর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

এ ছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


   আরও সংবাদ