ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫ ১৫:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮৬ বার


আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছি

দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে প্রাথমিক তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এনডিএম নামে একটি দল আগেই অভিযোগ দিয়েছিল। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। সুতরাং বলা যেতে পারে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। সেটা পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব, বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে।


   আরও সংবাদ