ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার


আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনার আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম বাঁধন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নুরুন্নবী। 

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আতাইকুলা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এই নির্বাচনে সকল ভোটারা স্বতঃস্ফূর্ত হয়ে ভোট প্রদান করেন। ২৪ জন ভোটারের মধ্যে ২৩ জন ভোট দেন। 

 

আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ৫ জন নির্বাচন কমিশনার দায়িত্ব পালন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে, সাঁথিয়ায় প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু ইসহাক, আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, প্রভাসক মেঃ হারুন অর রশিদ, ৩২ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুনার রশিদ। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেঃ মজিবুর রহমান, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলমাছ আলী সরদার, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আতাইকুলা দোকান মালিক সমিতির সভাপতি ও সাঁথিয়ায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুন হাসান রাসেল, আর-আতাইকুলা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জামায়াত নেতা মোঃ শাহিনুর রহমান সহ আতাইকুলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 


   আরও সংবাদ