ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রিয়াদের কাছে তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


রিয়াদের কাছে তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রিয়াদের কাছে একটি বড় তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। শনিবার (৩ অক্টোবর) আরামকোর তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

পরে অগ্নিনির্বাপণে কাজ করা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই হুথিদের এ দাবি সামনে এলো।

 

অন্যদিকে, আগুনের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

 

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই হামলার ফলে লক্ষ্যবস্তুগুলোতে আগুন ধরে যায় এবং এটি ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণে থাকা সানাসহ বিভিন্ন এলাকায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে চালানো হয়েছে।

 

তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টার মধ্যে হুথি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ