ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুমিল্লায় কিশোর গ্যাং ২৫৪ জন আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


কুমিল্লায় কিশোর গ্যাং ২৫৪ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আরও ২৫৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। তাদের থেকে যাচাই-বাছাই করে ১৭৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

বাকিদের মুচলেকায় ছেড়ে দেয় পুলিশ।

 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান (মিডিয়া) বলেন, জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কুমিল্লা জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।

এই অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করে।

 

২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ৬ ঘণ্টার অভিযানে ২৫৪ জনকে জন্য আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।


   আরও সংবাদ