ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার


 মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

 বুধবার ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্ব জামালপুরের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ইমন হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

এ সময় মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস্) (ফিক্সড চিমনি)  ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়। 

এ সময় পরিবেশ অধিদপ্তর জামালপুরের  সহকারী পরিচালক এ,কে,এম, ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

 

সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনীসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন সদর ও মেলান্দহ  থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেলান্দহ।

 


   আরও সংবাদ