ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

 

জাতিসংঘের এবারের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা-সেমিনারে যোগ দেন।

সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও সাইডলাইন (পার্শ্ব) বৈঠকে অংশ নেন।

 

এসব গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বনেতৃবৃন্দের কাছে তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


   আরও সংবাদ