ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।

পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।

 

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক দিনের ছুটির কারণে ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পুনর্নির্ধারণ করা হলো।

 

গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলে।

 

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফলাফল প্রকাশিত হবে ১ অক্টোবর রাত ৮টায়।

 

শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে) নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত। 


   আরও সংবাদ