ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উপজেলা পরিষদের সামনে ‘জ্ঞান চত্বর’এর শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


উপজেলা পরিষদের সামনে ‘জ্ঞান চত্বর’এর শুভ উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ চত্বরের সামনে নির্মিত ‘জ্ঞান চত্বরের’ শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্ঞান চত্বরের শুভ উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, এলজিইডি অফিসার তাহাজ্জুদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ