ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩ বার


বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের

সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা ঘোষণা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড আমানতের ওপর নির্ভর করে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান ঘটেছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ পৌঁছেছে ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে।

এতে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে রুপি।

 

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০,৬৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

একইসঙ্গে স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়ায় ১১৬,৪০৯ মিলিয়ন ডলারে। গত জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা উন্মোচন করে ভারত।

 

আরও পড়ুন

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 

ফলে ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে আরবিআই মোট ১৩৬ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ফান্ড পেয়েছে, যার মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। এই বিপুল অর্থপ্রবাহের সুবাদে চলতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫.৩৭৭৫-এ উন্নীত হয়েছে।

 

আন্তর্জাতিক আর্থিক সংস্থা (এইচএসবিসি) জানিয়েছে, স্পট বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি আরবিআইকে শক্তিশালী করবে, যা আগামী দিনে বাজার অস্থিতিশীল হলে রূপির দর স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।


   আরও সংবাদ