ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


 মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দূর্ঘটনায় জয় বর্মণ (২২) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চকহরিপুর এলাকার নীল কমলের ছেলে। এ ঘটনায় সদিপ বর্মণ (২৩) নামে আরও একজন গুরতর আহত হয়েছেন। আহত যুবক একই এলাকার দুলাল বর্মণ এর ছেলে। সোমবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার শিমুলতলী ব্রিজের ওপরে এ দূর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দিক থেকে একটি মোটরসাইকেল যোগে চারজন বন্ধু একসঙ্গে বাড়িতে ফিরছিল। শিমুলতলী ব্রিজের ওপরে আসলে  ছাগল ও ছাগলের রাখালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা পিলারের মোটরসাইকেল এর ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে জয় বর্মণ মারা যায়। বাকি ৩জনের মধ্যে সদিপ বর্মণ গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনা সম্পর্কে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।বাঁকি যারা আঘাত প্রাপ্ত হয়েছে তারা চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। 

 


   আরও সংবাদ