ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবর্জনা ধসে গিনিতে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


আবর্জনা ধসে গিনিতে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

রাতভর ভারি বৃষ্টির পর স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে আশপাশের বাড়িঘরের ওপর পড়ে।

এতে আরও অনেকে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

 

গিনির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারি বৃষ্টির পর আবর্জনার স্তূপটি ধসে পড়ে।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

 

স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

ঘটনাস্থলে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে খননযন্ত্র দিয়ে তল্লাশি চালাতে দেখা যায় উদ্ধারকর্মীদের। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন। পরিস্থিতি দেখতে এবং উদ্ধার অভিযান তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি, সেগুলো মর্গে নেয়া হয়েছে।’

দার-এস-সালামের একই স্থানে এর আগেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ২০১৭ সালে আবর্জনার স্তূপ ধসে সেখানে ১০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি ও এএফপি


   আরও সংবাদ