ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


 পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং তার প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। এ দাবিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছেন তারা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো ক্রিকেট তারকারাও রয়েছেন।

 

রোববার (২৩ আগস্ট) পাঠানো ওই চিঠিতে বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে গভীরভাবে উদ্বিগ্ন তার সাবেক সতীর্থ ও বিশ্বের সাবেক ক্রিকেট অধিনায়কেরা।

 

চিঠিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা হয়নি।

একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতেও বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাবেক ক্রিকেট অধিনায়কেরা শেহবাজ শরীফের কাছে চিঠি পাঠিয়েছেন।

 

 

 

চিঠিতে ইমরান খানের বিষয়ে তিনটি মূল দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো-ইমরানের ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী কোনো ধরনের বাধা ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানকে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

 

 

এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সাবেক ক্রিকেট অধিনায়কেরা আশা প্রকাশ করেছেন, পাকিস্তান সরকার দ্রুত এই মানবিক বিষয়টির সমাধান করবে এবং ইমরান খানের সুচিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


   আরও সংবাদ