ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানে অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে। এর ফলে দেশটির সরকারবিরোধীরাও পরিস্থিতির কারণে সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন বলে মনে করছেন এক বিশ্লেষক।

 

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনস বলেন, মার্কিন নৌ অবরোধের অর্থনৈতিক প্রভাব ইতোমধ্যে ইরানিদের ওপর পড়ছে। এর সঙ্গে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সাধারণ মানুষ আগে থেকেই চাপে রয়েছেন।

 

জুনসের মতে, বর্তমানে ইরানের সংকটের প্রধান কারণ হিসেবে মার্কিন অবরোধকে দেখছেন অনেক মানুষ। ফলে এমনকি যারা ঐতিহ্যগতভাবে ইরান সরকারের বিরোধী, তারাও সরকারের প্রতি তুলনামূলক বেশি সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন।

 

তিনি বলেন, ‘ইরান এখন মূলত যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ভুগছে। ফলে ঐতিহ্যগতভাবে সরকারের বিরোধী মানুষজনও ইরান সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন।

 

 

বিশ্লেষক আরও বলেন, উপসাগরীয় দেশগুলো সম্ভবত তাদের ওপর থাকা প্রভাব কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশটির ওপর ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করেছে। কারণ শুরু থেকেই এ যুদ্ধ ব্যাপকভাবে অজনপ্রিয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাধারণ রাজনীতিক হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জুনস।

তিনি বলেন, ‘ট্রাম্প কোনো সাধারণ রাজনীতিক নন। তিনি এমন অনেক নীতি অনুসরণ করতে প্রস্তুত, যেগুলো ব্যাপকভাবে অজনপ্রিয়। এই ধরনের চাপ শেষ পর্যন্ত তাকে অবস্থান পরিবর্তনে বাধ্য করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।’

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ