আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ১৬:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯৯ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন।
শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটির পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর, খুব খারাপ ভাবে পরাজিত করা হচ্ছে- খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড ঘোষণা করব; এটি সত্যি।
ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, এ ধরনের হুমকিতে ইরান ভীত হবে না এবং কৌশলগত এই জলপথ তাদের নিয়ন্ত্রণে ও কর্তৃত্বে থাকবে।
সূত্র: আল-জাজিরা