আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির জন্তর মন্তরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। তাদের প্রধান দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ থামবে না।
তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে দিয়েছি যে পদত্যাগ বা বরখাস্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প বা মধ্যপন্থা চলবে না। সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নেই।
এটি কেবল সিজেপি বা এখানে যন্তর মন্তরে উপস্থিত প্রতিবাদীদের বিষয় নয়। দেশের সব মানুষের এখন একটাই স্পষ্ট দাবি—এই ব্যক্তিকে পদত্যাগ করতে হবে অথবা বরখাস্ত করতে হবে।
শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং বর্তমানে এর কোনো বিকল্প নেই।
সূত্র: এনডিটিভি