ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বিট্টু

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭১ বার


মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বিট্টু

ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুনেই রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর।

আম আদমি পার্টি শাসিত এ সীমান্তবর্তী রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিতে তিনি সক্রিয়ভাবে কাজ করছিলেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু বলেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তিনি আরও বলেন, ‘ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত থাকবে।’

 

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে যাওয়া আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়।

তথ্যসূত্র: এনডিটিভি


   আরও সংবাদ