ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার এটাই সময়

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার এটাই সময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এটাই সময়। এখন তাদের এটা করার সময় এসেছে।

 

শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প আবারও বলেছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমানু চুক্তিটি রিয়াদের আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা) প্রবেশের ওপর নির্ভরশীল। 

আব্রাহাম অ্যাকর্ডস-এর অধীনে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত না হলে ট্রাম্প সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি এগিয়ে নেবেন না বলেও জানান।

 

ওয়াশিংটন এবং রিয়াদ গত বুধবার (২২ জুলাই) সৌদিতে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি প্রতিষ্ঠার জন্য পারমাণবিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন শর্ত ঘোষণা করে বলেন, সৌদি আরবকে অবশ্যই প্রথমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে।

তিনি শুক্রবার তার সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

 

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ