আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ২০:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়া শিক্ষার্থীদের আটকে দিয়েছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অটোরিকশায় করে যন্তর মন্তরের দিকে যাওয়া একদল শিক্ষার্থীকে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে থামিয়ে দেয় পুলিশ।
পরে তাদের আর সামনে এগোতে দেওয়া হয়নি।
আটকানো শিক্ষার্থীরা জানান, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে স্বাভাবিকভাবেই বিক্ষোভে অংশ নিতে যাচ্ছিলেন।
কিন্তু মাঝপথেই পুলিশ তাদের পথ রোধ করে দেয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় ১৪৪ ধারা জারি রয়েছে।
নিরাপত্তার কথা বিবেচনা করে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই শিক্ষার্থীদের যন্তর মন্তরের দিকে যেতে বাধা দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি এবং কয়েকটি ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভে বড় ধরনের জমায়েত ঠেকাতে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: দ্য হিন্দু