ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশ-সৌদি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ২০:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


বাংলাদেশ-সৌদি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকা: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএ বিসিসিআই)। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রচার, আন্তর্জাতিক প্রদর্শনী এবং বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) এসএ বিসিসিআই-এর সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এসএ বিসিসিআইর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে।

 

 

এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে প্রতিনিধি দল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসএ বিসিসিআইর উদ্যোগের প্রশংসা করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

 

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। 
এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

শামা ওবায়েদ ইসলাম সৌদি বাজারে বাংলাদেশের নারী উদ্যোক্তা, সৃজনশীল শিল্প, হস্তশিল্প এবং বহুমুখী পাটজাত পণ্যের প্রসারের ওপরও গুরুত্ব দেন।

সাক্ষাৎ শেষে এসএ বিসিসিআইর প্রতিনিধি দল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


   আরও সংবাদ