স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
ইসমাইল হোসেন পোরশা
পোরশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী ও মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ন্যায় সারাইগাছি শহীদ মিনারে‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রা ও পথসভার আয়োজন।
আজ রবিবার ১২জুলাই বিকাল ৫টায় নওগাঁর পোরশা উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি শহীদ মিনারের সামনে এনসিপি পোরশা উপজেলা শাখার গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম- আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী পোরশার রাস্তা পাশে থরে থরে আমের বাগান দেখে চাষীদের ভুইয়সী প্রশংসা করেন। পরে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দুশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত সরকারের আমলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল। ভারত বাংলাদেশের যদিও ভূমি দখল করতে পারে নাই কিন্তু রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা থেকে সব জায়গা করায়ত্ত্ব করে নিয়েছিল। এমনকি বায়তুল মোকাররমের গেটে গিয়ে মুসল্লিদের রক্তাক্ত করা হয়েছিল। এই বাংলাদেশকে যারা রক্ষা করে তাদের ৫৭ জন বিজিবি সেনা অফিসারকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল। শাপলা চত্বরে যারা ইসলামের আওয়াজ কে বুলন্দ করার জন্য গিয়েছিল, রাতের আঁধারে গ্রেনেড সাউন্ড গুলি ফাটিয়ে অসংখ্য আলেম ওলামাকে শহীদ করা হয়েছিল
বর্তমান সরকার একই পথে চলছে, নির্বাচনে আসার আগে তারা জনগণের জানমালের নিরাপত্তা সুশাসন ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠন করার পর চলছেন উল্টো পথে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নারী শক্তি আহ্বায়ক মনিরা শারমিন, যুব শক্তির সদস্য ফরহাদ সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নওগাঁ জেলা আহবায়ক মাহফুজুর রহমান রুবেল চৌধুরী ও পোরশা উপজেলা আহবায়ক আব্দুল্লাহিল মামুন শাহ সকল পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দ।