আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ জুলাই, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (৩০ জুন) মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন।
আদালতের এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশে বলা হয়েছিল, মা–বাবার কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশু যেন নাগরিকত্বের স্বীকৃতি না পায়।
রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা–বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিক।
সূত্র: বিবিসি