ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ মে, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় অভিযুক্ত শিক্ষক হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক আমানউল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
বুধবার (৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে আসামিকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।