ঢাকা, রবিবার, ০৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নীলফামারীতে ১১ দলের গণমিছিল

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৩ মে, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


 নীলফামারীতে ১১ দলের গণমিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ১১ দলের মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের বড় বাজার মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সমাবেশে নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী ০১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর আমীর আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, এনসিপি জেলা সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ প্রমুখ।

খেলাফত মজলিশের জেলা সভাপতি বলেন, যেদিন গণআন্দোলন শুরু হবে, সেদিন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।

জনগণ রক্ত ও জীবন দিতে রাজি আছে। গণভোটের রায় বাস্তবায়ন করতে জনগণ মাঠে নেমে জীবন দিতে বাধ্য হবে।

সেই সাথে তিনি জুলাই যোদ্ধা মরহুম ওসমান হাদী হত্যার বিচার দাবি করেন।

 


   আরও সংবাদ