ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুলশানে বিদেশি নাগরিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ১৩:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


গুলশানে বিদেশি নাগরিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাসিম নামে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একজন বিদেশি নাগরিক মারা গেছেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পরবর্তীতে তদন্ত শেষে এ বিষয়ে স্পষ্ট করে জানানো হবে।

 

জানা গেছে, গুরুতর অবস্থায় ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 


   আরও সংবাদ