ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমির হামজার আগাম জামিন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬ ১৪:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


 আমির হামজার আগাম জামিন

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

হাজির হয়ে জামিন আবেদনের পর সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

 

তার আইনজীবী ব্যারিস্টার শিশির মনির জানান, আট সপ্তাহ অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত জামিন দিয়ে রুল জারি করেছেন। এখন সময় করে আমির হামজা সিরাজগঞ্জ কোর্টে আত্মসমর্পণ করবেন।

 

 

এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনা করেন মুফতি আমির হামজা।

আর  সেই আলোচনাকে কেন্দ্র করে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

 

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

 

আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।


   আরও সংবাদ