ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ১৪:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

পাঁচটি বড় বাধার কারণে আটকে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি। এসব মৌলিক শর্তে দুপক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধাগুলো হলো-

ইরানের পারমাণবিক কর্মসূচি
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বলছে, এ ধরনের সীমাবদ্ধতা হলে তা শুধু নির্দিষ্ট সময়ের জন্যই হতে হবে।

 

ইরানের ইউরেনিয়াম মজুদ
ইরানের কাছে ৪০০ কেজি (৮৮০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মজুদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নিতে চান।

অন্যদিকে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

 

হরমুজ প্রণালী
ইরান বলেছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ বজায় রাখবে তেহরান।

অন্যদিকে ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চুক্তি না করা পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

 

জব্দ সম্পদ
ইরান বলছে, যেকোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দেশে জব্দ ইরানের ২০ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা প্রয়োজন।

যুদ্ধের ক্ষতিপূরণ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষতির জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণও দাবি করছে ইরান।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ