ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নরকের শাস্তি’ ভোগ করতে হবে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেওয়ার পর ইরান এই হুঁশিয়ারি দিয়েছে।

তেহরানে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ‘তোমাদের জন্য নরকের দরজা খুলে যাবে’। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, ‘মনে রেখো, শত্রুতা বাড়লে পুরো অঞ্চল তোমাদের জন্য নরকে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে কল্পনা, তা এখন এমন এক জলাভূমিতে পরিণত হয়েছে, যা তোমাদেরই গ্রাস করবে।’

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার প্রধান অপারেশনাল কমান্ড হিসেবে কাজ করে।

সূত্র: সিএনএন


   আরও সংবাদ