ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে

বরিশাল: জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ আরও বলেন, আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করব। এখন আমি যে জীবিত অবস্থায় আপনাদের সামনে রয়েছি, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সে সময় আমাদের পাশে যারা এসে দাঁড়িয়েছে তাদের জন্য সম্ভব হয়েছে।

 

 

এর আগে সকালে বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে চরমোনাই পীরের দরবারে পৌঁছায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ানে বসেন এবং বয়ান শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম-সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ প্রমুখ।


   আরও সংবাদ