ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১৪:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছে ২১৪টি ফ্লাইট।
সবশেষ শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২০টি ফ্লাইট বাতিল ও ৪১টি ফ্লাইট পরিচালিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।