ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা

ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে’ আঘাত হেনেছে।

একই সঙ্গে তারা ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালিয়েছে যার মধ্যে ‘বেন গুরিওন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিব’-এর মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা কুয়েত উপকূলে একটি ‘মার্কিন মালিকানাধীন’ তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে।

খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং এটি বর্তমানে জ্বলছে।

 এ হেডকোয়ার্টার্সটি যুদ্ধকালীন ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্ব পালন করে।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা এখনও চলমান। এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক নিহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ বেসামরিক এবং যুক্তরাষ্ট্রের ছয় সৈন্য নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার আহত হয়েছেন।

 


   আরও সংবাদ