ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ মার্চ, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ  নওগাঁর সাপাহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার ছেলেকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার পর বাড়িতে ঢুকে গরু বিক্রির ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— করমুডাঙ্গা গ্রামের মোঃ হারেজ আলী (৭০) ও তার ছেলে মোঃ এমদাদুল হক (৩০)। বর্তমানে হারেজ আলী সাপাহার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারেজ আলীর ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবি করে আসছিল। বুধবার সকালে হারেজ আলী ও তার ছেলে জমিতে পানি দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে হারেজ আলীর মাথা ফেটে যায় এবং এমদাদুল হকও গুরুতর আহত হন।

 

অভিযোগে আরও বলা হয়, হামলার পর হামলাকারীরা হারেজ আলীর বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগী এমদাদুল হক বলেন, "আমরা আপোষে সমাধানের কথা বললেও তারা রাজি হয়নি। উল্টো আমাদের ওপর হামলা করে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমাদের সারাজীবনের সঞ্চয় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

 

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


   আরও সংবাদ