ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ

রাজধানীতের এক রাতেই ঝড়ে গেছে পাঁচটি প্রাণ। 

শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদের শপিং করতে গিয়ে নিউমার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার মেয়ে।

একই রাতে তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালক মারা গেছেন।
 
অপরদিকে একই রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথ কিশোরের মাদক সেবন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এক কিশোর অপরজনকে হত্যা করে।

 

 

অন্যদিকে অনেকে জানান, যারা পথ-কিশোর তাদের ঠিকানা আসলে কেউ বলতে পারেনা তারা পথেই থাকে পথেই ঘুমায়। 

(পথের সাথীকে যেভাবে হত্যা করা হয়) 
তেজগাঁও সোনারগাঁও ক্রসিংয়ে কিশোরের কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তেজগাঁও সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে হামলার শিকার হয় ময়জুল। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ময়জুলকে হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক কিশোর জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় থাকে এবং ভাঙারি টোকানোর কাজ করে। রাতে ক্রসিংয়ে আরেক হামিদুলের সঙ্গে ড্যান্ডি খাওয়া নিয়ে ময়জুলের মারামারি হয়। একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। 

 

আলআমিন আরও জানান, ময়জুলের বাড়ি ময়মনসিংহে। সে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি টোকাত।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহত কিশোরের পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে।

 

 

(তেজগাঁয়ে যেভাবে মারা গেলেন চালক-যাত্রী) 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দেয়। এতে চালকসহ দুজন মারা গেছেন। নিহতরা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)। 

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তেজগাঁও এলাকায় পাশের সড়কে ইউলুপে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)। 

হাসপাতালে হারুনের মামাশ্বশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে তারা মহাখালী এলাকায় থাকেন। নিহত সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন। তিনি জানান, তারা বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঈদের শপিং করতে গিয়ে মৃত্যু হয় বাবা-মেয়ের) 
রাজধানীর নিউমার্কেট এলাকার সাইন্স ল্যাবরেটরি সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সাইন্স ল্যাবরেটরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু আক্তার সুমন (৪৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)।  

জানা যায়, রাতে সাজু মোটরসাইকেলে মেয়েকে নিয়ে সাইন্স ল্যাবরেটরি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় পড়ে গেছে ট্রাকটি তাদের চাপা দেয়। 
পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, পরিবার থেকে জানা গেছে, তারা দক্ষিণ শাজাহানপুর এলাকায় থাকেন। নিহত সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তেন। তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এছাড়া জানা গেছে, বাবা তার মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন নিউমার্কেট এলাকায়। 

দুর্ঘটনার পর সড়কে থাকা লোকজন ট্রাকটি জব্দ করেন এবং চালককে আটক করে পুলিশে দেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ