ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৩৩ অধ্যাদেশের ভাগ্য সংসদ নির্ধারণ করবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১৫:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


 ১৩৩ অধ্যাদেশের ভাগ্য সংসদ নির্ধারণ করবে

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উপস্থাপন করা হবে। পরে জাতীয় সংসদে সেগুলোর বিষয়ে কী করা হবে, সেটা নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

‘গত দেড় বছর অন্তর্বর্তী সরকার ১৩৩টার মতো অধ্যাদেশ জারি হয়েছে।

এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। বিএনপি সরকার আসলে এগুলোকে কীভাবে মূল্যায়ন করবে?’— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলোর হুবহু কোন কোনটি সংসদ গ্রহণ করবে, সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে।

কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে, সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোনো কোনোটির হয়তো প্রয়োজন হবে না, ল্যাপস হয়ে যাবে— তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে।

 

তিনি বলেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।

 


   আরও সংবাদ