ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না‌

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না‌

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যেটা কাজ সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি টিম এসেছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যেই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, জেলা সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং আগামী প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণে।

 

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়ন, পৌরসভার অবকাঠামো ও কৃষি প্রকল্প বাস্তবায়ন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেলায় ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপদেষ্টাদের দুর্নীতিবিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্যক্তিগতভাবে মনে করি এ বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কাজ করা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশকে সমৃদ্ধ করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দৃঢ় করা।

 

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা পুলিশ সুপার বেলাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ