ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে তিনি জায়গা-পদ নিয়ে দ্বন্দ্বের চেয়ে জনগণের মৌলিক অধিকার ও প্রয়োজন নিশ্চিত করার আহ্বান জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে দেওয়া ওই পোস্টে জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি /মারামরি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো, কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা খালি আমাদের বেসিক প্রয়োজনগুলা নিশ্চিত করে দেন আমরা কোনো প্রশ্নই তুলব না। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা সিম্পল হিসাব! একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার।

তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথাব্যথা আছে? নাই।’

 

তিনি আরও যোগ করেন, ‘যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি (দূর পাল্লার কিছু রাস্তা ছাড়া ) মনে হয় সুস্থ-সবল মানুষ অসুস্থ হয়ে যাবে। বয়স্ক, অসুস্থ, গর্ভবতী মা ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন৷এইটা নিয়ে কথা বলেন না। আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবে না৷ আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না কে প্রশ্ন করতে যায়।

 

পোস্টে তিনি শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে হাসপাতালের শয্যা সংকট, চিকিৎসক ও নার্সের স্বল্পতা এবং বিভিন্ন সড়কের বেহাল অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন জাতীয় দলের এই অধিনায়ক।

জ্যোতির এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ক্রীড়াঙ্গনের একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে দেশের সামগ্রিক জনসেবা ও নাগরিক অধিকার নিয়ে তার এমন খোলামেলা বক্তব্য ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

মন্তব্যের ঘরে অধিনায়ককে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

 


   আরও সংবাদ