ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপির সংসদ নেতা নির্বাচনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


 বিএনপির সংসদ নেতা নির্বাচনের সিদ্ধান্ত

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভা আহ্বান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে।

সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টি আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ করে।

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন।

তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

 

সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।


   আরও সংবাদ