ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুরুতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দলটি স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিল। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। 

দলের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

 

 

প্রতিনিধিদলে থাকবেন- দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এফএইচ/আরবি


   আরও সংবাদ