খেলাধূলা সংবাদ
বিশ্বকাপ ছেড়ে দেওয়া ছিল চরম ভুল
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক থেকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে আসা তামিম ইকবাল দেশের ক্রিকেটকে নতুন ধারায় ফেরাতে এক বিস্তৃত পরিকল্পনা তুলে ধরেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের নেতিবাচক প্রভাব
এলিট প্যানেলে আরও এক বছর সৈকত
বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আবারও পেলেন বড় স্বীকৃতি। এমিরেটস আইসিসির এলিট প্যানেলে তার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ মৌসুমের জন্য এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে আগের প্যানেলই বহাল
শিরোপা উৎসবে ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল
লা লিগা জয়ের রাজকীয় উদযাপনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় এসেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল। স্প্যানিশ এই তরুণ সুপারস্টারের এমন সাহসী পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। গত রোববার এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৯তম লা
বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে চমক রেখেছেন স্কালোনি
তবে কি আর্জেন্টিনা জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল পাওলো দিবালার জন্য? সেই প্রশ্ন এখন আলবিসেলেস্তে ফুটবলভক্তদের মুখে। ২০২৪ সালের পর আর লিওনেল স্কালোনির স্কোয়াডে ডাক পড়েনি ৩২ বছর বয়সী প্লে-মেকারের। ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায়ও নেই দিবালার নাম। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
বিশ্বকাপ প্রাথমিক দলে নেইমার
আর মাত্র এক মাসের অপেক্ষা, তারপরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের। ঠিক এই মাহেন্দ্রক্ষণে নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই দলের সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই
বাংলাদেশের শক্ত ভিত গড়ে দিলেন মুমিনুল-শান্ত
মিরপুর টেস্টের চতুর্থ দিনটা ছিল নাটকীয়তায় ভরা। দিনের শুরুতে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে দিনের বড় অংশ কেড়ে নেয় বৃষ্টি ও খারাপ আলো। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রান। পাকিস্তানের
বার্সেলোনা শিরোপা জয়
বাবার মৃত্যুর খবর জানতে পারার কয়েক ঘণ্টা পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে লা লিগা শিরোপা জেতানোর পর বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বললেন, এটা ছিল ‘কঠিন দিন’। গতকাল (রোববার) ক্লাসিকো নিয়ে যখন শেষ পরিকল্পনা করছিলেন ফ্লিক, তখন বাবাকে হারানোর সংবাদ শোনেন। কিন্তু বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন জার্মান কোচ, এমনকি ম্যাচের সময় ডাগআউটেও
চালকের আসনে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও দ্বিতীয় সেশনের আগে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে অভিজ্ঞ মুশফিকের ধৈর্যশীল ইনিংসে এখনও বড় সংগ্রহের আশা বেঁচে আছে স্বাগতিকদের। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান করেছে বাংলাদেশ। দিনের
৩৮ একর জমিতে নিজস্ব স্টেডিয়াম গড়তে চায় বাফুফে
পূর্বাচলে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই এবার একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ৩৮ একরের একটি বিশাল জমির কথা ভাবছে বাফুফে। নিজস্ব একটি আন্তর্জাতিক মানের হোম ভেন্যু তৈরির এই লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
৬ মাসের বিরতির পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ। ঢাকায় প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে খুব বেশি চমক নেই। তবে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ছিটকে গেছেন। অনুশীলনে বাঁ হাটুতে আঘাত
ভারসাম্যপূর্ণ দল নিয়ে আশাবাদী শান্ত
বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছিল গত বছরের নভেম্বরে। ছয় মাস বিরতির পর আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। লম্বা এই বিরতিতে সাদা বলের ক্রিকেটাররা নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলেও লাল বলের ক্রিকেটাররা সেই সুযোগ পায়নি। ফলে টেস্ট ক্রিকেটারদের বড় একটি অংশ কিছুটা
নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন ফুটবলার
আর্জেন্টিনার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ফিফার নতুন সিদ্ধান্ত। সমকামী বিদ্বেষমূলক আচরণের দায়ে উয়েফা থেকে পাওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞাকে এবার বিশ্বব্যাপী কার্যকর করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনাকে এই ফুটবলারকে ছাড়াই খেলতে হতে পারে। বুধবার এক বিবৃতিতে
