খেলাধূলা সংবাদ
বসুন্ধরায় তরুণ ফাইটারদের মেলা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তরুণ ও উদীয়মান কমব্যাট স্পোর্টস ফাইটারদের মিলনমেলায় পরিণত হয়েছিল ‘ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি প্রেজেন্টস জুলকান বিটডাউন ০২’। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই অপেশাদার (অ্যামেচার) মার্শাল আর্ট প্রতিযোগিতা। শুক্রবার (৭ আগস্ট) বসুন্ধরা স্পোর্টস সিটির অত্যাধুনিক কমব্যাট ভেন্যু ‘জুলকান
জাতীয় স্টেডিয়ামপাড়া হবে ‘স্পোর্টস হাব’
ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স এলাকায় অবৈধ দখল, মাদক, ছিনতাই ও নানা অনিয়ম বন্ধে শুক্রবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়ামপাড়াকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব ‘স্পোর্টস হাব’
রান নয়, উইকেটে টিকে থাকাতেই ছিল মনোযোগ
অস্ট্রেলিয়া একাদশের (ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ) বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে রান তোলার চেয়ে উইকেটে সময় কাটানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর তাতেই মিলেছে সুফল। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনে দিন শেষে নিজের অপরাজিত সেঞ্চুরি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। গত মাসে ওয়ানডে
পুলিশ এফসিতে নাম লেখাচ্ছেন সেনেগালের ফরোয়ার্ড
২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগকে (বিএফএল) সামনে রেখে নিজেদের স্কোয়াড ভারী করতে তুমুল ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। শেষ মুহূর্তের দলবদলে মানসম্মত বিদেশি রিক্রুটের এই রেষারেষিতে এবার সবচেয়ে বড় ধামাকা নিয়ে হাজির হলো বাংলাদেশ পুলিশ এফসি। আফ্রিকান পরাশক্তি সেনেগালের জাতীয় দলের হয়ে খেলা সেন্টার ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা-কে নিজেদের
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা
ফুটবল বিশ্বকাপের আয়োজক মার্কিন শহরগুলো ফিফার কাছে তাদের প্রাপ্য লাখ লাখ ডলারের পাওনা আদায়ের জন্য চাপ দিচ্ছে। শহরগুলোর দাবি, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনও পরিশোধ করা হয়নি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছিলেন
ঘুমের মধ্যে মারা গেলেন ব্রাজিলিয়ান ইউএফসি ফাইটার
ব্রাজিলিয়ান ইউএফসি ফাইটার অ্যালান নাসিমেন্তো আর নেই। রিংয়ে ‘পুরো ওসো’ নামে পরিচিত এই মিক্সড মার্শাল আর্টস ফাইটার ৩৪ বছর বয়সে মারা গেছেন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছালেও অ্যালানকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই তাকে মৃত ঘোষণা
এক বছর ঝুলে থাকার পর সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র অবশেষে গ্রহণ করেছে বোর্ড। আবেদন জমা দেওয়ার প্রায় এক বছর পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গত বছর বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে আবেদন দেওয়ার পরও তিনি
অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর। প্রথম দফায় দেশ ছেড়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান
মানসম্মত বিপিএল চান তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও, কেবল সময়সূচি মেনে টুর্নামেন্ট শেষ করার জন্য কোনো আপস করতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, পরবর্তী আসর হলে সেটি হতে হবে পরিকল্পিত ও মানসম্মত। সাম্প্রতিক সময়ে পরবর্তী আসর নিয়ে নানা আলোচনা থাকলেও বোর্ড এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।
গার্দিওলার ক্যাম্পে গাজার ২৮ শিশু
গাজায় ইসরায়েলি যুদ্ধের তাণ্ডবে জীবন বিপর্যস্ত হওয়া ২৮ জন ফিলিস্তিনি শিশু চলতি সপ্তাহে উত্তর-পূর্ব স্পেনের কাতালান পিরেনিস অঞ্চলে কাটিয়ে গেল এক স্মরণীয় সময়। বিমান হামলার সাইরেন আর বাস্তুচ্যুতির বিভীষিকা ছেড়ে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলার ফাউন্ডেশন আয়োজিত ইয়ুথ ক্যাম্পে এসে ফুটবল ড্রিল ও সুইমিং পুলের আনন্দে মেতে ওঠে তারা। উত্তর-পূর্ব
ফিফার আনুষ্ঠানিক তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শুরু
ফিফার শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে কাঠগড়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং তাদের বেশ কয়েকজন খেলোয়াড়। সদ্য সমাপ্ত বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার জন্য তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলের রোমাঞ্চকর
শেষ ওভারে ৪ ছক্কা ১ চারে হৃদয়ের ৩০
লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলেছেন তাওহিদ হৃদয়। কলম্বো ক্যাপসের বিপক্ষে মাত্র ৮ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। ইনিংসের শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনাওয়াজ দাহানিকে একাই ৩০ রান তুলে জাফনা কিংসকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন তিনি। মঙ্গলবার ছয় নম্বরে ব্যাট করতে নেমে হৃদয় শুরুতে প্রথম দুই বলে নেন
